রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কল্যাণপুরে বস্তিতে অগ্নিকাণ্ড, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার কারণ জানা যাবে।

গতকাল শুক্রবার রাত ১০টার পর কল্যাণপুরের ওই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে মোট ১৫টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কর্মীরা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন রাত ২টার পর।

নতুন বাজার বস্তির ৭ নম্বর সেকশন এলাকায় প্রায় দুই হাজার মানুষের বসবাস। ওই এলাকায় ঘর রয়েছে প্রায় ৪০০। আগুনে প্রায় ৫০টি ঘর পুড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ