শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছে ভারতীয়রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে সতর্কতামূলক সাইবার হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার কমিউনিটি। গতকাল শুক্রবার রাতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইটে এ হামলা চালানো হয়। সাইটটি হ্যাক করেছে ‘ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকার’ নামে ভারতীয় হ্যাকার কমিউনিটি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://rmstu.edu.bd) হ্যাক করে এতে GH057_5P3C706 নামের হ্যাকার দলটি এ আক্রমণ করেছেন বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফ্রান্সের বেশ কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশের ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকার কমিউনিটি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

রাবিপ্রবির ওয়েবসাইট হ্যাক করে ইন্ডিয়ান আন্ডারগ্রাউন্ড হ্যাকাররা জানিয়েছে, সকল মুসলিম হ্যাকারদের জন্য এটি কেবলমাত্র একটি সতর্কতা। ফ্রান্স এবং ভারতীয় সাইবার স্পেসে হ্যাকিং বন্ধ করুন। অন্যথায় আপনারা সবচেয়ে খারাপের মুখোমুখি হবেন।

এর আগে মহানবী হজরত মোহাম্মদ সা. কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি ‘সাইবার ৭১’ সহ বিভিন্ন দেশের হ্যাকাররা। ক্রমাগত হ্যাকারদের আক্রমণে বিপর্যস্ত হয়ে যায় ফ্রান্সের বিভিন্ন ওয়েবসাইট। ফলে বাধ্য হয়ে দেশটিতে জরুরি সাইবার সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ