রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মসজিদুল হারামের গেটে গাড়ি দুর্ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামের একটি গেটে গাড়ি দুর্ঘটনা ঘটেছে। কয়েকটি ব্যারিকেড ভেঙে মসজিদুল হারামের ফাহাদ গেটে আঘাত করে গাড়িটি।

গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

একটি হুন্দাই কার মসজিদ আল হারামের বাহিরের বেশ কিছু অস্থায়ী ব্যারিকেড ভেঙে ৮৯নং বাদশাহ ফাহাদ ফটকে দ্রুত গতিতে ধাক্কা খায়। এতে কোন হতাহতের ঘটনা ঘাটেনি। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়।

দুর্ঘটনার বিষয়ে মক্কা প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সুলতান আল দোসরি জানিয়েছেন, গাড়ির চালককে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। সৌদি নাগরিক হিসেবে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সূত্র: আরব নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ