সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সাবেক বিচারপতি মানিকের বক্তব্য: আলেমদের তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর>

সম্প্রতি জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. আব্দুর রহীম।  এক বিজ্ঞপ্তিতে  বলেছেন মুসলিম নারীদের পড়তে হবে হিজাব। আর পুরুষের পরতে হবে টাকনু পর্যন্ত কাপড়। গত বুধবার (২৮ অক্টোবর) এ বিজ্ঞপ্তি জারী করেন তিনি।

বিজ্ঞপ্তি জারীর পর কিছু মানুষ উঠেপড়ে লাগে তার বিরুদ্ধে।  এরপর জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. আব্দুর রহীম জারী করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে বাধ্য হোন।

এ বিষয়ে মিডিয়ায় দেয়া এক সাক্ষাতকারে তিনি জারী করা বিজ্ঞপ্তির ব্যাখ্যায় বলেছিলেন, এটা সব অফিসে থাকে না। আমি শুধু আমার অফিসের জন্য বলেছি। তিনি বলেন, ধর্ষণে যেমন কবিরা গুনাহ হয়। তেমনি টাকনুর নিচে কাপড় পড়লেও কবিরা গুনাহ হয়। একই রকম মহিলাদের ক্ষেত্রেও।

তিনি বলেন, বিষয়টি ধর্মীয় রীতি-নীতির আলোকে আমি নির্দেশনা দিয়েছি। এতদিন পরে হলেও আগে বিষয়টি নিজের ভিতরে ফিট করি। তারপর কর্মকর্তা, কর্মচারীদের ভিতরে যেনো ফিট হয়। তাই অফিস প্রধান হিসেবে আমার এটা কর্তব্য মনে করে তাদের জানিয়ে দিয়েছি।

ডা. আব্দুর রহীমের এমন বিজ্ঞপ্তি জারীর কারণে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধূরী মানিক তাঁকে জামাতি, তালেবান ও বাংলাদেশে আল-কায়েদার এজেন্ট বলেছেন। স্যাটেলাইট টিভি চ্যানেল ডিবিসি নিউজের এক প্রতিবেদনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধূরী মানিক এমন মন্তব্য করেছেন। তিনি  বলেছেন, বিষয়টি অসাংবিধানিক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সাংঘর্ষিক। এই তালেবানী লোককে ইমিডিয়েটলী রিমুভ করতেই হবে। শুধু রিমুভ না। বাংলাদেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করার চেষ্টার জন্য ও সংবিধানবিরোধী একটি সিদ্ধান্তে আসার জন্য তাকে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ইসলামী একটি বিধান বাস্তবায়নে নূন্যতম চেষ্টা করায় তার বিরুদ্ধে, তালেবান, জামায়াতি বা আল-কায়েদা ট্যাগ লাগানোর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আলেমরা। অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধূরী মানিকের মতামতকে  ভিন্নভাবে দেখছেন।

শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধূরী মানিকের বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই। তারা এসব কথা বলে মৌলবাদ ও জঙ্গিবাদকে উৎসাহিত করছে। একজন মানুষ সরল মনে ইসলামী একটি বিধান পালনের জন্য বলেছেন। তিনি হয়তো পরিবেশ পà