রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দূতাবাস ঘেরাও কর্মসূচি: শ্লোগানে শ্লোগানে মুখরিত রাজপথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে নেতৃবৃন্দ এবং সমর্থক জনতা উপস্থিত হয়েছেন। মিছিলে মিছিলে নবি প্রেমিক তাওহিদি জনতা অংশ নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হবে এ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। সভাপতিত্ব করবেন হেফাজত ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

ইতিমধ্যে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ঘেরাও পূর্বক বক্তৃতা চলছে। অংশ নিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, আল্লামা নূরুল ইসলাম জিহাদী,মাওলানা ফজলুল করীম কাসেমী,

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের বিশিষ্টজন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ