রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যেতে হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুসকে।

আজ সোমবার এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছেন তিনি। টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান লেখেন, ‘আমি সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছি। বর্তমানে আমি সুস্থ আছি এবং কোনো উপসর্গ নেই। কিন্তু সামনের দিনগুলোতে আমি কোয়ারেন্টিনে থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে বাসা থেকেই কাজ করব।’

টেড্রস আধানম আরো লেখেন, ‘স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এভাবেই আমরা কোভিড-১৯-এর সংক্রমণ, ভাইরাসটির বিস্তার দমন ও স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে পারব।’ করোনা মহামারির শুরু থেকেই বিশ্ববাসীকে সতর্ক করে আসছেন টেড্রস আধানমসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত চার কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ লাখ পাঁচ হাজার ৪২৪ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ