রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ম্যাক্রোঁ অবশ্যই স্পষ্ট ভাষায় আমাদের নবি ও মুসলিমদের নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শুরুতে ইসলাম বিরোধী যে বক্তব্য দিয়েছিলেন- এর কারণে গোটা বিশ্বের মুসলিম জাতির অন্তরে যে ক্ষত সৃষ্টি হয়েছে- আল জাজিরায় নতুন করে নিজের এরূপ অবস্থান পরিবর্তন সেই ক্ষত প্রতিকারে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস (বিশ্ব মুসলিম ওলামা সংঘ)-এর সেক্রেটারি জেনারেল শায়খ আলি মুহিউদ্দিন কারাদাগি।

তিনি বলেন, এটি সর্বোচ্চ ন্যায়ের দিকে একটি পদক্ষেপ হতে পারে মাত্র। ম্যাখোঁর অবশ্যই বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) এবং তাঁর অনুসারীদের নিকট ক্ষমা চাইতে হবে এবং তার দেশে ইসলাম ও ধর্মীয় পবিত্রতার অবমাননার বিরুদ্ধে যথাযথ আইন প্রণয়ন করতে হবে।

শনিবার ইমানুয়েল ম্যাখোঁ আল জাজিরার সাক্ষাতকারে 'ইসলামকে অবমাননাকর আপত্তিকর কার্টুন প্রকাশে মুসলিমদের অনুভূতি বুঝতে পেরেছেন' এ কথা বলার পর রোববার এক টুইটে কারাদাগি এ দাবি করেন।

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ঐক্যবদ্ধ প্লাটফর্মের সেক্রেটারি জেনারেল আরো বলেন, আমরা ম্যাখোঁর সাহসী পদক্ষেপের অপেক্ষা করছি; তিনি স্পষ্ট ভাষায় আমাদের নবী এবং তাঁর অনুসারীদের নিকট ক্ষমা প্রার্থনা করবেন।

তা ছাড়া ফরাসি প্রেসিডেন্টকে একটি গঠনমূলক সংলাপের আহবান জানান শায়খ কারাদাগি এবং ইসলাম ও ধর্ম অবমাননা অপরাধ- খুব শিগগির এই আইন প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন। সূত্র: আনাদুলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ