রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গুজবে কান না দিতে পুলিশ সদর দফতরের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনসাধারণের প্রতি কোনও প্রকার অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্যে কান না দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। কোনও ব্যাপারে তথ্যের সত্যতা যাচাই করতে হলে ৯৯৯ এ ফোন দিতে অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল সোমবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মুহা. সোহেল রানা এক বার্তায় এই অনুরোধ জানিয়েছেন।

পুলিশের বার্তায় বলা হয়, সম্প্রতি দেশে দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ণ গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নীরিহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। তারা যেকোনো প্রকার নিষ্ঠুরতা, সহিংসতা, বর্বরতা ও উগ্রবাদের বিরুদ্ধে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যেকোনো তথ্য ও সংবাদ যাচাই ব্যতীত বিশ্বাস না করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।

সেই সাথে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবণতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ। এ ধরনের সব বেআইনি কর্মকাণ্ড কঠোরহস্তে দমন করা হবে জানিয়ে যেকোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করার জন্য নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছে বাংলাদেশ পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ