রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারী-পুরুষকে পর্দার নির্দেশ দেয়ায় জনস্বাস্থ্যের পরিচালককে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস চলাকালীন মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পর্দার নির্দেশ দেওয়া জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে একটি আদেশ জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন পরিচালক করা হয়েছে। এর আগে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

ওই বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর ক্ষমা চেয়ে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। পরে এ ঘটনায় ডা. আবদুর রহিমের বিরুদ্ধে অবমাননার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়। রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান নোটিশটি পাঠান। এতে তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়।

নোটিশে বলা হয়, ২০১০ সালে হাই কোর্ট এক আদেশে বলে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ