ফরহাদ খান নাঈম ।।
নেপোলিয়ন বোনাপার্ট (কারো কারো মতে তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন) আমি আশা করি, অদূর ভবিষ্যতে আমি সকল দেশের সব জ্ঞানীগুণী ব্যক্তিকে একত্রিত করবো এবং তাদের সবাইকে নিয়ে কুরআনের নীতিমালা অনুযায়ী শাসনব্যবস্থা তৈরি করবো; কারণ একমাত্র কুরআনের নীতিমালাই সত্য ও সার্বজনীন যা মানুষকে সত্যিকার অর্থেই সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে। (সূত্র: বোনাপার্ট এ্যান্ড ইসলাম)
স্যার জর্জ বার্নাড শ: আমি সবসময়ই মুহাম্মাদের ধর্মকে এটির চমৎকার ওজস্বিকতার জন্য শ্রদ্ধার চোখে দেখি। আমার দৃষ্টিতে শুধুমাত্র এই ধর্মটিই সর্বকালের সার্বজনীন ধর্ম হিসেবে পরিগণিত হবার যোগ্য যেটি ক্রমপরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা রাখে। আমি এই চমৎকার ব্যক্তিকে (মুহাম্মাদ সা.) অধ্যয়ন করেছি; এবং আমার মতে একমাত্র তাঁকেই মানবতার ত্রাণকর্তা বলা যেকে পারে।
আমি বিশ্বাস করি, যদি তাঁর মতো কোনো ব্যক্তির ওপর বর্তমান বিশ্ব পরিচালনা করার দায়িত্ব থাকতো, তাহলে তিনি অবশ্যই সমগ্র বিশ্বে বিরাজমান সকল সমস্যার সমাধান করে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি আনয়ন করতে পারতেন। আমি আগামবার্তা করে যাচ্ছি, মুহাম্মাদের ধর্মই একদিন ইউরোপসহ গোটা বিশ্বে প্রতিনিধিত্ব করবে। (সূত্র: জেনুইন ইসলাম, ভলিউম ০১)
এইচ. জি. ওয়েলস: ইসলামে এমন সব শিক্ষা রয়েছে যা ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা ও ন¤্র-ভদ্র আচরণ নিশ্চিত করে; এবং এর অনুসারীদেরকে মহৎ ও সহিষ্ণু করে তোলে। ইসলামের এই শিক্ষাগুলো হচ্ছে সর্বোচ্চ শ্রেণির মানবতার শিক্ষা যা কেবলমাত্র মৌখিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শতভাগ কার্যে পরিণত করবার যোগ্য। ইসলামের এই নৈতিক শিক্ষাগুলো এমন একটি অভূতপূর্ব সমাজ জন্ম দিয়েছে যেখানে কঠোরতা, সামাজিক অত্যাচার-জুলুম-নিপীড়ন ও অন্যায়ের কোনো অস্তিত্বই নেই। এককথায়, ইসলাম ন¤্রতা, ভদ্রতা, নৈতিকতা, সৌজন্যতাবোধ ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ একটি ধর্ম। (সূত্র: দ্য ইনভিজিবল ম্যান)
ফিলিপ হিট্টি: মুহাম্মাদ সা. ক্ষমতার শীর্ষ অবস্থানে থেকেও সেভাবেই জীবন যাপন করতেন যেভাবে ক্ষমতাহীন অবস্থায় জীবন যাপন করতেন। তাঁর জীবন ছিল সহজ-সরল ও কপটতামুক্ত। সামান্য যে অর্থ মৃত্যুর সময় তাঁর কাছে সি ত ছিল তা তিনি সরকারি কোষাগারে দান করে যান।