রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বে করোনায় আক্রান্ত ছাড়াল ৪ কোটি ৭৩ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার ১৮৯ জনে। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ লাখ ১১ হাজার ৩০০ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও দেশটিতে দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ৬৭ হাজার ৬২৩ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৫৪ হাজার ২০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭২ জনের।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোতে এখন পর্যন্ত ৯২ হাজার ১০০ জন, যুক্তরাজ্যে ৪৬ হাজার ৮৫৩ জন এবং ইতালিতে ৩৯ হাজার ৫৯ জন প্রাণ হারিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ