রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

'কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদরাসা খুলে দেয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসামে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বলেছেন, কংগ্রেস-এআইইউডিএফ জোট ক্ষমতায় এলেই সমস্ত মাদরাসা খুলে দেয়া হবে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

তিনি বলেন, একবার ক্যাবিনেট মিটিং ডেকে একেরপর এক মাদরাসা খুলে দেবো, তখন দেখব কে আটকায়?’

বিজেপিশাসিত আসামের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি রাজ্যে সমস্ত সরকারি মাদরাসা বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা করেছেন। বন্ধ হতে যাওয়া মাদরাসার সংখ্যা ৬১০ টি বলেও তিনি জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ও বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানিয়ে মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, ‘সব ক্ষমতা কী আপনার হাতে রয়েছে? মাদরাসার কোনও মানুষ আপনার ওই কথায় ভয় পায় না। আর বেশিদিন নেই আমরাই ক্ষমতায় ফিরছি। এক লাখ হিমন্তবিশ্ব শর্মার মতো লোক এলেও আমদের এ কাজ করা থেকে রুখতে পারবে না।’ কংগ্রেস-এআইইউডিএফ আঁতাতে বিজেপি নেতৃত্ব কাঁপছে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মাওলানা বদরউদ্দিন আজমলের পাল্টা জবাবে হিমন্তবিশ্ব শর্মা বলেন, মাদ্রাসা খোলার স্বপ্ন আজমলের বাদ দেওয়া উচিত। অসমে কোনওভাবেই আজমল সরকার গঠন করতে পারবে না। বিজেপি কর্মীদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এআইইউডিএফ এবং কংগ্রেসকে দিসপুরের মসনদে বসতে দেয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ