রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মার্কিন নির্বাচন: ইলেক্টোরালে বাইডেন ২৩৭, ট্রাম্প ২১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াইট হাউজ দখলের তুমুল লড়াই চলছে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন।

মার্কিন গণমাধ্যগুলির তথ্যমতে, এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন ২৭টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২৩৭টি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১০টি ইলেক্টোরাল ভোট।

অ্যালাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ডাকোটা, ওকলোহোমা, সাউথ ডাকোটা, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েমিং প্রাথমিকভাবে দখলে নিয়েছেন ট্রাম্প। সবশেষ ঝুলন্ত ওহাইও অঙ্গরাজ্য জিতে নিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী। আর জো বাইডেন কানেকটিকাট, ডেলওয়ার, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, ইলিনয়, ম্যারিল্যান, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, রোডি আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জিতে নিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ