রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজ থেকে পাকিস্তানের রাইবেন্ডে ইজতেমার ২য় পর্ব শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

পাকিস্তানের লাহোরের রাইবেন্ড শহরে তাবলীগ জামাতের ২য় পর্বের ইজতেমা শুরু হয়েছে। গত ৩১ অক্টোবর শুরু হওয়া দুই পর্বের এ ইজতেমা প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর মঙ্গলবার। ২য় পর্ব শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বাদ আসর।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডেইলি জং জানায়, পাকিস্তান ইজতেমার ২য় পর্বে করোনার মধ্যেও স্বাস্থ্য বিধি মেনে হাজারো মুসল্লি অংশ গ্রহণ করেছেন।ইতোমধ্যে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমার ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাদ আসর মাওলানা খুুরশিদ আলমের আম বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ৮ নভেম্বর রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে পাকিস্তানের ইজতেমা সমাপ্ত হবে।

পাকিস্তানের ইজতেমায় ভারত থেকে তাবলীগের আলমী শূরার বিশিষ্ট পাঁচজন মুরুব্বি উপস্থিত হয়েছেন। মাওলানা ইবরাহীম দেওলা, মাওলানা আহমদ লাট, হাজী ফারুক বেঙ্গুলুর, মাওলানা ইসমাঈল গোধরা, মাওলানা আবদুর রহমান মুব্বাই। বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন কাকরাইল মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ ও মাওলানা রবিউল হক।

ডেইলি জং এর মতে ইজতেমার ২য় পর্বে প্রায় ৩০ হাজার মুসল্লি অংগ্রহন করেছেন। করোনা মহামারির কারণে ইজতেমায় অংগ্রহণের জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী বিধিমালা অনুসরণের দিক-নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, এবার রাইবেন্ড ইজতেমায় ১৮ বছরের কম বয়সী ও ৫০ বছরের অধিক বয়সের লোকজন অংশগ্রহণ করতে পারবেন না। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য স্যানেটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। সূত্র: ডেইলি জং

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ