রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এবার ইসরায়েলকে এফ-২২ যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের কাছে এবার ভয়ঙ্কর এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গোটা মধ্যপ্রাচ্যে দখলদার রাষ্ট্রটিকে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে গড়ে তোলার যে নীতি দীর্ঘদিন ধরে আমেরিকা অনুসরণ করে আসছে, মূলত তার অংশ হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিবকে যুদ্ধবিমানগুলো দিচ্ছেন বলে দাবি বিশ্লেষকদের।

লন্ডন থেকে প্রকাশিত দৈনিক আম-শারকুল আওসাত পত্রিকা তেল আবিবের কয়েকটি সূত্রের বরাতে বলছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সফর করেন। সে সময় তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানান যে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের কাছে এফ-২২ বিমান ও গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন।

ইসরায়েলের দৈনিক হারেৎস পত্রিকা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা এফ-৩৫ বিমান বিক্রির সিদ্ধান্ত গ্রহণের পর তেল আবিব মার্কিন কর্মকর্তাদের কাছে এফ-২২ বিমান সরবরাহ করার কথা বলেছেন।

উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসকে আবুধাবির কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির ইচ্ছার কথা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ