সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে ১২ দিনে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬ সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার'

রাসূল প্রেমের জাগরণী কবিতা ‘রাসূল রাসূল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিম মাহফুজ।।

এ হৃদয় কাতর ব্যথায়, বুক ভেঙে যায়- রাসূল রাসূল
এ চোখে ফোঁটায় ফোঁটায় কান্না ঝরার- রাসূল রাসূল
‌‌জমিনের যেথায় তোমার মানহানি হয়- রাসূল রাসূল
সেখানেই তোমার প্রেমের মিনার বানাই- রাসূল রাসূল

রক্তের কণায় কণায় বজ্র-নিনাদ- রাসূল রাসূল
শরীরের শিরায় শিরায় জিহাদ জাগায়- রাসূল রাসূল
প্রতি শ্বাস-প্রশ্বাসে গায় আমার হৃদয় – রাসূল রাসূল
কোটি বার নামে তোমার মৃত্যু কবুল- রাসূল রাসূল

এ আকাশ-সূর্য-তারা পাগলপারা- রাসূল রাসূল
এ জমিন-পাহাড়-সাগর বাঁধনহারা- রাসূল রাসূল
এ ভূবন নিখিল জাহান অশান্ত প্রাণ- রাসূল রাসূল
এ জীবন তুচ্ছ ভীষণ- খোদার কসম- রাসূল রাসূল

ধনী আর দরিদ্র নয়, সিনায় সিনায়- রাসূল রাসূল
শাসিত হোক না শাসক, সবার ঈমান- রাসূল রাসূল
জড়-জীব-ফেরেশতা-জিন-সৃষ্টি জাহান- রাসূল রাসূল
প্রতীচী-প্রাচ্য হতেও ঐ শোনা যায়- রাসূল রাসূল

এশিয়া-য়ুরোপ হয়ে আফ্রিকাতেও- রাসূল রাসূল
পৃথিবীর সব জনপদ করবো আবাদ- রাসূল রাসূল
যেখানেই প্রাণের আওয়াজ সেখান থেকেই- রাসূল রাসূল
খন্দক-ওহুদ-বদর ডাকছে আবার- রাসূল রাসূল

এ দেহে এক ফোঁটা জান থাকবে যখন- রাসূল রাসূল
মানি না মানহানি আর তোমার নামের- রাসূল রাসূল
দেবো না একটুও ছাড়- কসম খোদার- রাসূল রাসূল
তাগুতের পতন হবেই সন্দেহ নেই- রাসূল রাসূল

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ