বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

রাসূল সা. এর শানে জাবিব মাহমুদের কবিতা ‘প্রেমাতুর সঙ্গীত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাবির মাহমুদ

আমার আকাশে মেঘেরা মেলেছে ডানা
সূর্য তাদেরে কিরূপে করিবে মানা
মৃদু সমীরণে বুকে বুকে জাগে ঢেউ
কেবলই আমায় স্পর্শ করে না কেউ
~
বিরস মুখেতে দুরুদের নজরানা
ক্বলবে আমার স্লোগান বাঁধে না দানা
নয়নের জল কপোল ভাসিয়ে হায়
রওজাপাকের শিয়রেই টপকায়
~
শিরায় শিরায় পাগলা ঘোড়ার খুনে
বলকিয়ে উঠে দুরুদের গুনগুনে
তখনই কেবল মনে হয় পৃথিবীতে
নেই কেহ নেই আপনার বিপরীতে
~
সপে দিতে পারি আপনারই হাতে মান
বিষোদগারের মূল্য চুকিয়ে জান
বিনিময়ে পাব বিচার দিবসে জল?
আরশের ছায়া; নিবাস সুনির্মল?
~
এলোমেলো এই যাপিতের বাঁকে যদি
আপনার নামে বয়ে যাওয়া নীল নদী
মনের পলিতে বুনে দিতে পারে চারা
আমি নিমিষেই আপনাতে ডুবে সারা
~
আপনার নামে ফুটে থাকা কোন ফুল
মধু গলাকার প্রিয় পাখি বুলবুল
রওজার আকাশে উড়ে চলা কবুতর
মনন-পরাণ শীতলায়; নতে ধর
~
আমি যে রাসূল স্লোগান পারি না দিতে
গাইতে পারি না প্রেমগান তৃপ্তিতে
আকাশ কাঁপানো কথাকার আমি নই
আমি কি তবুও আপনার প্রিয় হই?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ