শিল্পীদের কণ্ঠে প্রতিবাদের সুর। তারা গেয়েছেন নবির শানে গান। চলমান আন্দোলনে তারা তাদের সুরের লহরী দিয়ে প্রতিবাদ করছেন ফ্রান্সসহ সকল নবি দুশমনদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের হৃদয় রাজ্যের বাদশাহ। প্রিয় নবির সা. জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না মুসলিম জাতি। ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে নবি অবমাননার বৈধতা দেয়ার চেষ্টা করছে। ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা এঁকেছে প্রিয় নবির সা. ব্যঙ্গকার্টুন। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশে হয়েছে। এখনো হচ্ছে। পিছিয়ে নেই দেশের ইসলামী সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর শিল্পীরাও। প্রতিবাদের সুর শিল্পীদের কণ্ঠেও। তারা রচনা করেছেন নবির শানে নাতে রাসূল। গেয়েছেন প্রিয়নবির নামে গান। শিল্পীদের গাওয়া এমন ১৩টি গান নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। সাজিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।
নবি অবমাননার প্রতিবাদে চলমান আন্দোলনে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব গেয়েছে দুটি গান। গান দুটিই যৌথভাবে গেয়েছে কলরব। তবে সাঈদ আহমদ এর নেতৃত্বে গাওয়া নবিজীর দুশমন গানটি গেয়েছে মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুল আলম, তাওহিদ জামিল, আবির হাসান ও ইমরানুল ফারহান।
লিখেছেন: হুসাইন নূর।
সুর : আহমদ আব্দুল্লাহ
মিউজিক ডাইরেকশন : মুহাম্মদ বদরুজ্জামান।
সাউন্ড ডিজাইন : মাহফুজুল আলম।
রেকর্ড : হলি টিউন স্টুডিও
ভিডিও এডিট ও কালার : তাওহিদ জামিল
গানের কয়েকটি লাইন এমন>
বিশ্ব নবির অপমানে যদি না কাদে তোমার মন
মুসলিম নয় মুনাফিক তুমি নবিজীর দুশমন
নবির প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান
তাকবির তুলে সিংহশাবক হও তুমি আগুয়ান।
তোমার বুকে ঈমানী বল জবানে আল কুরআন।
ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান
জীবনের চেয়ে বুকে আছে বেশি নবিজীর সম্মান
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান।
তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন
নবির প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান।
কলরবের দ্বিতীয় গানটি গেয়েছে বদরুজ্জামানের নেতৃত্বে।
চলুন গানের কয়েক লাইন পড়ি।
নবির উম্মাত দাবী করো কি à