শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: হেফাজত সৌদী আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতার মুক্তির দূত বিশ্বনবি মুহাম্মদে আরাবী সাললাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দাম্মাম পূর্বাঞ্চলীয় শাখা সৌদী আরব এর নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবি মুহাম্মদে আরাবী সাললাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ, বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, নাস্তিক ও ইসলাম বিদ্বেষী কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত এর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দাম্মাম হেফাজতের মুহতারাম সভাপতি মাওলানা জামালউদ্দিন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আবু বকর মোহাম্মদ রিজওয়ান এর পরিচালনায় শাখা সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম উদ্বোধনী বক্তব্য রাখেন। তিনি বলেন, আমার দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন স্থানে মহানবি সা. কে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশে ও ইসলামের অবমাননা করা হচ্ছে। আমরা নবিপ্রেমিক হিসেবে এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। তিনি রাসূলাল্লাহ সাললাল্লাহু এর একটি হাদিস কে উল্লেখ করে বলেন, নবি সা. বলেছেন, ‘তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। ’ (বুখারি, হাদিস নং: ১৯৪) তাই আমরা আমাদের অবস্থান থেকে এর প্রতিবাদ করে যাব, তাদের পণ্য বয়কট করব।

সভাপতির বক্তব্যে মাওলানা জামালউদ্দিন বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী’। (সুরা ক্বালাম : আয়াত ৪) আল্লাহ তাআলা যার চরিত্রের পবিত্রতার বিষয়ে নিজে সার্টিফিকেট দিয়েছেন সেই মহান ব্যক্তি নিয়ে যারা ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে তারা নিঃসন্দহে বর্বর জাতী। প্রায় দুইশত কোটি মুসলমান পৃথিবীর বুকে থাকার পরও যারা এমন দুঃসাহস দেখাতে পারে আমাদের দায়িত্ব ছিল তাদের চিহ্নকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলা।

সভায় আরও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রহিম (নাবিয়া), মাওলানা আবুল কাসেম (সেভেনটি ওয়ান), মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রহমান (বাংলাদেশ স্কুল), মাওলানা মাহমুদুল হাসান (আব্দুল্লা ফোয়াদ), মুফতি সাইফুল ইসলাম (আকরাবিয়া), মাওলানা নোমান (দাম্মাম মহানগর), মাওলানা নজরুল ইসলাম (সুবেকা)।

অনুষ্ঠানে বিশেষ নসিহত ও দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দাম্মাম পূর্বাঞ্চলীয় শাখার প্রধান উপদেষ্টা হজরত মাওলানা ইলিয়াস। তিনি অল্প কয়েকদিনের মাঝে ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে আসবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ