বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

বৈবাহিক ধর্ষণ: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

বৈবাহিক ধর্ষন বা গধৎরঃধষ জধঢ়ব পশ্চিমা সংস্কৃতির ধারক-বাহকদের বানানো একটি কথা। প্রকৃতপক্ষে ইসলামে বৈবাহিক ধর্ষনের কোনো স্থানই নেই। কেউ যদি বৈবাহিক ধর্ষনের অস্তিত্ব প্রমাণ করতে চায়, তাহলে তাকে ইসলামিক ডান্স পার্টি কিংবা ইসলামিক মিউজিক পার্টি প্রমাণ করতে হবে।

আসলে বিবাহ বা গধৎৎরধমব ও ধর্ষন বা জধঢ়ব পরস্পর বিরোধি ও সাংঘর্ষিক একটি ব্যাপার। ব্যাপারটা এমন যেনো কেউ বলছে, একজন লম্বা-খাটো ব্যক্তি অথবা একজন মোটা-পাতলা লোক।

বিবাহ স্বামী-স্ত্রীর মধ্যকার একটি পবিত্র সম্পর্ককে বোঝায়। যখন কোনো নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন উভয়ের জন্যই উভয় হালাল হয়ে যায়। বিবাহ পরবর্তী সাংসারিক জীবনে অনেক কিছুই স্বামী-স্ত্রী উভয়ের ঐক্যমতে সংঘটিত হয় না। বিবাহ পরবর্তী শারীরিক মিলনও এর ব্যতিক্রম নয়। সুতরাং স্ত্রীর অমতে স্বামীর মিলন কিংবা স্বামীর অনিচ্ছায় স্ত্রীর মিলন কোনোভাবেই ধর্ষনের সংজ্ঞায় পড়ে না।

পরিভাষায় কারো সাথে জোরপূর্বক বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করাকে ধর্ষন বলে; যা কোনোভাবেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্ভব নয়। তাই বৈবাহিক ধর্ষনের এই ধারনাটি সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা বাক্বারার ১৮৭ নং আয়াতে বলেছেন, তারা (নারীরা) তোমাদের পোষাক ও তোমরা (পুরুষেরা) তাদের পোষাকস্বরূপ। পোষাক যেমন পোষাক পরিধানকারীকে সৌন্দর্যমÐিত করে; তেমনি স্বামী-স্ত্রীও সুন্দর সহাবস্থানের মাধ্যমে একটি সুখী দাম্পত্য জীবন নিশ্চিত করবে। এক্ষেত্রে তারা একে অপরকে সাহায্য করবে। অন্যথায় আল্লাহ তায়ালার ভাষ্যমতে “পোষাকের” উদ্দেশ্য ব্যাহত হবে।

উদাহরণস্বরূপ, কারো যদি কোনো পোষাক থাকে, আর সে যদি তা পরিধান না করে, তাহলে তার দ্বারা উক্ত পোষাকের উদ্দেশ্য সাধিত হচ্ছে না।
বিবাহ স্বামী-স্ত্রীর মধ্যকার প্রেম-ভালোবাসা ও মুহাব্বাতের একটি সম্পর্ক। আল্লাহ তায়ালা বলেছেন, তিনি তোমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। সূরা রুম: আয়াত ২১।

একটি সুন্দর দাম্পত্য জীবন লাভের জন্য স্বামী-স্ত্রী উভয়েরই কিছু ত্যাগ স্বীকার করতে হয়। স্বামী যদি কখনো তার স্ত্রীকে সহবাসের জন্য আহŸান করে, তাহলে শরয়ী কোনো বাধা না থাকলে, অনিচ্ছাকৃত হলেও স্ত্রীর উচিত স্বামীর আহŸানে সাড়া দিয়ে নিজেকে তার জন্য প্রস্তুত করা। অনুরূপভাবে স্বামীর ক্ষেত্রà