বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

জো বাইডেনের জয়: ৯ জন বিশ্ব নেতার মন্তব্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ভোটাররা ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খল নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছে। জো বাইডেনের বিভক্ত হয়ে পড়া জাতির অর্থনীতি মেরামত করার প্রতিশ্রুতিকে বরণ করে নিয়েছে।

শনিবার প্রায় অর্ধ লক্ষ ভোটে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট বাইডেনের কাছে পরাস্ত হয়েছেন। এতে আগামী চার বছরের জন্য জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন এবং তার রানিং মেট কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে।

তাদের জয় নিশ্চিত হওয়ার পর ৯ জন বিশ্ব নেতা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টেকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন। টুইট করেছেন কেউ কেউ। তাদের সেই প্রতিক্রিয়াগুলো বার্তা সংস্থা রয়টার্সের অবলম্বনে তুলে ধরা হল।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কানাডা সরকারের পক্ষ থেকে আমি জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অসাধারণ, বিশ্ব মঞ্চে যা অনন্য। যেভাবে আমরা একসঙ্গে বিশ্বের বৃহত্তম চ্যালেঞ্জগুলো সামলিয়েছি তেমনি নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন, নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হ্যারিস, তাদের প্রশাসন ও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে আছি আমি।’

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

‘প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার প্রত্যাশায় আছি। আমরা যদি আমাদের সময়ের বিশাল চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে চাই তাহলে আটলান্টিকের দুই পারের সম্পর্ক অটুট রাখার বিকল্প নেই।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে ও তার ঐতিহাসিক কৃতিত্বের জন্য কমলা হ্যারিসকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র এবং আমি জলবায়ু পরিবর্তন থেকে বাণিজ্য ও নিরাপত্তার মতো আমাদের অংশীদারিত্বমূলক অগ্রাধিকারগুলো নিয়ে একসঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য সামনে তাকিয়ে আছি।’

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা

‘জো বাইডেন ও কমলা হ্যারিসকে উষ্ণ অভিনন্দন। জাপান-যুক্তরাষ্ট্রের মৈত্রী আরও শক্তিশালী করে তুলতে ও ইন্দো-প্যাসà¦