রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংসদে নবির অবমাননায় ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবির অবমাননায় ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য জাতীয় সংসদে প্রস্তাব আনার দাবি জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

আজ রবিবার (৮ নভেম্বর) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এ বিষয়ে স্পিকারের মাধ্যমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে হারুনুর রশীদ বলেন, ‘সংসদ নেতা এখানে উপস্থিত আছেন, আমি সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি। মহানবিকে অবমাননার জন্য এই সংসদে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করা হোক। ঈদে মিলাদুনবীর দিনে ফ্রান্সের পত্রিকা শ্যার্লি এ্যাবদোতে মহানবীর ব্যাঙ্গ চিত্র প্রকাশ করা হয়েছে। এতে সারাবিশ্বের মুসলমান প্রতিবাদী হয়ে উঠেছে। ফ্রান্স শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করতে পারতো। কিন্তু ইমানুয়েল ম্যাক্রো ঘিতে আগুন ঢেলে দিয়েছেন।

ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, যেহেতু ঘটনাটি আবেগ প্রবণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, সারা বিশ্বের মুসলমানের মধ্যে প্রতিবাদ উঠেছে। তাই আমি প্রস্তাব করছি, এই ঘটনার জন্য সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। এজন্য সংসদে প্রস্তাব আনার আহ্বান জানাই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ