রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাকিস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় আল্লামা ইকবালের ১৪৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন।। ।।

প্রাচ্যের মহাকবি, পাকিস্তানের বিশিষ্ট চিন্তাবিদ, ড. আল্লামা ইকবালের ১৪৩তম জন্মবার্ষিকী অত্যন্ত নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে পালিত হয়েছে। এ উপলক্ষে তার মাজারের গার্ড পরিবর্তন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আজ (৯ নভেম্বর) রাষ্ট্রীয়ভাবে আল্লামা ইকবালের এ জন্মবার্ষিকী পালন করেছে পাকিস্তান। ১৮৭৭ সালের ৯ নভেম্বর এ দিনে ঐতিহ্যবাহী ইকবাল মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি। এখানেই তার শৈশব কাটে। ইকবাল মঞ্জিলের বিভিন্ন অবকাঠামোতে তার স্মৃতি জড়িয়ে আছে। আল্লামা ইকবাল ব্যবহৃত জিনিসপত্র ও তার স্বরচিত গ্রন্থাবলীর বিপুল সমারোহ ইকবাল মঞ্জিলের শোভা আরো বাড়িয়ে তুলেছে।

শত বছরের পুরনো এ জাতীয়গ্রন্থসম্ভার স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে।

উল্লেখ্য, মাজারে ইকবালের গার্ড পরিবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেশন কমান্ডার, কমোডর, মোহাম্মদ নেয়ামতুল্লাহ। অনুষ্ঠান চলাকালে, পাকিস্তানি নৌবাহিনীর একটি সশস্ত্র বাহিনী প্রহরীদের দায়িত্ব পালন করে। মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে নানা পেশার লোকজন তার সমাধি সৌধে ফাতিহা পাঠে ভিড় জমায়। পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকরা ইকবাল মঞ্জিলে এসে কবিগুরুর ব্যবহৃত জিনিসপত্র দেখে আত্মিক প্রশান্তি লাভ করে। সূত্র: রোজনামা পাকিস্তান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ