রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্ত্রী-সন্তানের কবর দেখতে গেলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেননি তিনি। শপথ গ্রহণের সময় দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন বাইডেন। এখন তাঁর বয়স ৭৭। রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা তিনি কম করেননি। প্রকাশ্যে অন্তত তিনবার তেমন ইচ্ছা প্রকাশ করেছেন। আর তৃতীয়বারের চেষ্টায় তিনি সফল হয়েছেন।

আজ রোববার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাড়িতে কাটিয়েছেন বাইডেন। বাড়ির পাশের গির্জায় তিনি প্রার্থনা করেছেন। এরপর তাঁর জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করতে বাড়ির পাশে কবরস্থানে যান তিনি। সেখানে সমাহিত প্রথম স্ত্রীকে তিনি স্মরণ করেন।

একই কবরস্থানে সমাহিত বাইডেনের এক ছেলে ও এক মেয়ে। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন, খবর ফক্স নিউজের।

২০২১ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। তাঁর প্রচার শিবির থেকে জানানো হয়, করোনাভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে। সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া নীতিমালাগুলো যত দ্রুত সম্ভব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ