শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শীঘ্রই হেফাজতের নতুন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেশের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নতুন কমিটি আসছে শীঘ্রই। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীক হেফাজতের এক সিনিয়র নেতা। তবে ঠিক কবে, কোনদিন নতুন কমিটি ঘোষণা করে কাউন্সিল করা হবে তা নিয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে তিনি আওয়ার ইসলামকে বলেন, আমরা এতোদিন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কাটিয়ে উঠেছি। তাই হেফাজতের নতুন কমিটি করার মতো পরিবেশ পাইনি। তবে এখন হেফাজতের নতুন কমিটি করার মতো পরিবেশ রয়েছে। বিষয়টি ঘরোয়াভাবে হেফাজত নেতাদের মাঝে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই কমিটির তালিকা ঘোষণা করা হবে।

চট্টগ্রামকেন্দ্রীক এক হেফাজত নেতা আওয়ার ইসলামকে জানালেন, হেফাজতের আমীর না থাকায় নায়েবে আমীর বা মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতের কমিটি গঠন নিয়ে পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আপাতত তার দিকেই চেয়ে আছি।

কমিটির ধরণ কেমন হবে? এমন প্রশ্নে তিনি জানান, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রীক করা হবে কমিটির মূল স্টেয়ারিং। তাছাড়া হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠনের জন্য ১৮ সদস্যের কাউন্সিল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। এরই মধ্যে এ কমিটির সদস্যরা শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক করে নানান পরামর্শ নিচ্ছেন। হেফাজতে ইসলামের নতুন কমিটিতে আমীর ও মহাসচিব কে থাকবেন তা নিয়ে সারাদেশে আলোচনা চললেও মূল বিষয়টি দেখছেন ১৮ সদস্যের বাস্তাবায়ন কমিটি।

হেফাজতের অন্য এক সিনিয়র নেতা জানান, অনেকেই হেফাজতের কমিটি নিয়ে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছেন। কেউ কেউ ভাঙ্গনের চেষ্টা করছেন। তাদের চক্রান্ত বাস্তবায়ন হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। হেফাজতের কমিটি আগে একটি ছিলো। এখনো একটিই থাকবে ইনশাআল্লাহ। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে।

২০১০ সালে প্রতিষ্ঠা পাওয়া সংগঠনটি আলোচনায় আসে ২০১৩ সালে। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে ১৩ দফা দাবি নিয়ে মাঠে আসে দলটি। প্রতিষ্ঠাকালীন দলের আমীর ছিলেন আল্লামা শাহ আহমদ শফি। গত ১৮ অক্টোবর (শুক্রবার) প্রয়াত হোন আল্লামা শফি। এরপর শূন্য হয় কওমি মাদরাসা কেন্দ্রীক অনেকগুলো পদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ