রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

৭ দিনের রিমান্ড মঞ্জুর সেই এসআই আকবরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় এসআই আকবরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) আকবরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আওলাদ হোসেন।

শুনানি শেষে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আকবরের পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ করেননি। আজ দুপুর দেড়টার দিকে পালিয়ে থাকা পুলিশের সাব-ইন্সপেক্টর (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে আদালতে নিয়ে এসেছে পিবিআই।

এর আগে কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সোমবার (০৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় তাকে সিলেটে নিয়ে আসা হয়। সিলেটের কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে এস আই আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা।পরে বিজিবি তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ দাবি করে ছিনতাইকালে সাধারণ জনতার মারপিটে রায়হান মৃত্যুবরণ করে।

রায়হান সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে এসআই আকবর পালিয়ে যায়। প্রথম থেকেই ধারণা করা হচ্ছিল আকবর ভারতে অবস্থান করছে। সোমবার খাসিয়ারা তাকে পাকড়াও করার পর বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর আকবরকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ