রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কয়েকদিনের মধ্যে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিনের মধ্যে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ প্রায় নয় মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে আগামী বছরের এসএসসি-সমমান পরীক্ষার্থীদের প্রস্তুতি ও সিলেবাস শেষ করতে কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক পর্যায়ের কিছু সংখ্যক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভার্চুয়াল সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’

এদিকে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের দুই সপ্তাহ ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে দেশের কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

কিছু সংখ্যক বিদ্যালয় খুলে স্বাস্থ্যবিধি মেনে সেখানে আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করা হবে। সিলেবাস শেষ হলে তাদের একটি টেস্ট পরীক্ষা নেওয়া হবে। সে পরীক্ষার পর পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে যাদের আত্মবিশ্বাস তৈরি হবে তারা মূল পরীক্ষায় অংশ নেবে। কেউ না চাইলে পরবর্তী বছরের পরীক্ষায় অংশ নিতে পারবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ