রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ট্রাম্পকে এরদোগানের আবেগঘন বিদায়বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঙ্কারার সঙ্গে ‘আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক রাখায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেগঘন বিদায়বার্তা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ।এতে তিনি বলেন, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন বলে ধারণা ছিল আঙ্কারার। কিন্তু জো বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ায় আমেরিকার সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে ট্রাম্পকে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গত চার বছরে আঙ্কারার প্রতি ‘বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি’ রাখায় ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্র-তুরস্কের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সম্পর্ক ধরে রাখতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ ।

সবশেষ বিবৃতিতে ট্রাম্পকে আবারো ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এরদোগান।

উল্লেখ্য, গত ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল ভোটে বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। যদিও নির্বাচন চুরির অভিযোগ তুলে নিজেকে বিজয়ী দাবি করেন তিনি। একই সঙ্গে আইনি লড়াইয়ের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ