রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তুরস্কে নয়, এবার জার্মানিতেই হবে ইমাম প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন পরিকল্পনা করেছে জার্মান সরকার। তুরস্কে নয়, এবার জার্মানিতেই হবে ইমাম প্রশিক্ষণ। জার্মানভাষী ইমামরা যাতে জার্মানিতেই প্রশিক্ষণ নিতে পারেন, তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার থেকে জার্মানিতে শুরু হয়েছে ‘ইসলাম কনফারেন্স’। সেখানেই এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার। সম্প্রতি ফ্রান্সের সঙ্গে মুসলিম বিশ্বের বাকযুদ্ধ শুরু হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর বিরুদ্ধে মুখ খুলেছেন পাকিস্তান এবং তুরস্কের রাষ্ট্রপ্রধানরা।

ম্যাখোঁও বাকস্বাধীনতার নামে ইসলামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হয়েছেন। এই পরিস্থিতিতে বিভেদের আবহাওয়া তৈরি হচ্ছে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। জার্মানির পদক্ষেপ সেই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবে বলেই মনে করা হচ্ছে। ভার্চুয়াল ইসলামিক কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেহোফার।

তিনি বলেছেন, ‘মুসলমানদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে হবে। সে কারণেই জার্মান বলতে পারা ইমামদের জার্মানিতেই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তাঁরাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সবার কাছে সেই বার্তা পৌঁছে দেবেন।’

সাধারণত জার্মানির ইমামরা তুরস্কে গিয়ে ইমাম হওয়ার প্রশিক্ষণ নিয়ে আসেন। তুরস্কেই ইসলামিক স্কুলে তাঁরা পাঠ নেন। কিন্তু জার্মানি চাইছে, জার্মানিতেই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে।

শুধু ইমামদের প্রশিক্ষণই নয়, জার্মানির মসজিদগুলোকে আরো সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। মসজিদগুলোতে যাতে পড়ালেখার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনাও রয়েছে তাদের। একই সঙ্গে মসজিদগুলো পরিচালনার দিকেও লক্ষ্য রাখা হবে। সূত্র: ডয়চে ভেলে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ