আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ তার করোনাভাইরাস টেস্ট রিপোর্টের ফল পজিটিভ আসে। এখন তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তবে বড় কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তার।
কয়েকদিন ধরেই আওয়ামী লীগের এ নেতার শরীরে হালকা জ্বর ছিল। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালে রিপোর্টে পজিটিভ আসে।মহামারী এ ভাইরাস থেকে মুক্তি পেতে তিনি দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।
-কেএল