শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বাংলা-আমেরিকা সম্পর্ক: বাইডেনকে আগে থেকেই চেনেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় তিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আর সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পাশাপাশি বসার ও কথা বলার সুযোগ মিলেছে। সে হিসেবে বলা যায় বাংলা-আমেরিকা সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। সবকিছু ঠিক থাকলে আমেরিকার বিধি অনুযায়ী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন তিনি। জো বাইডেন প্রশাসন দায়িত্ব নিলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

কারণ হিসেবে বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানাশোনা আর দল হিসেবে ডেমোক্র্যাট পার্টি ও আওয়ামী লীগের আদর্শিক মিল বড় প্রভাবক হবে বলে ধারণা তাদের। এই সুযোগের সদ্ব্যবহারে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক ফ্রন্টগুলোকে আরও দক্ষ ও গতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এদিকে বিপুল ভোটে জিতেই ঐক্যের ডাক দিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ধারণা করা হচ্ছে, শুরুতেই জলবায়ু পরিবর্তন ও কোভিডের মত বহুপাক্ষিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থান বাতিল করতে পারেন জো বাইডেন। এরকম ইস্যু বাংলাদেশেরও অগ্রাধিকার।

দুই নেতার এই আগাম জানাশোনা আগামী দিনের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা বিশ্লেষকদের। গত এক দশকে আন্তর্জাতিক অঙ্গনে বেড়েছে বাংলাদেশের গুরুত্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সেই সম্পর্ক জোরদার হয়েছে আরও। আর আগে থেকেই ডেমোক্র্যাটদের সাথে ভালো যোগাযোগ ছিল বাংলাদেশের।

এসব সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নেও অবস্থানগত কারণে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে বলে ধারণা তাদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ