রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাহরাইনের ৫০ বছরের প্রধানমন্ত্রী শেখ খলিফা আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের ৫০ বছরের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৪ বছর। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক হাসপাতালে শেখ খলিফা মারা যান। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করে।

প্রধানমন্ত্রীর মৃতুতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তাঁর মৃতদেহ দেশে আনার পর দাফন সম্পন্ন করা হবে। দাফনকার্যে কেবল সীমিত সংখ্যক ঘনিষ্ঠরা অংশগ্রহণ করবে।

শেখ খলিফা ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দায়িত্বগ্রহণের পর ১৯৭১ সালের ১৫ আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। সূত্র : আল জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ