রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গতকাল মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ভঙ্গ করেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৯৬১ জনেরও বেশি। বার্তাসংস্থা এএফপি জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বাল্টিমোর ভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ২৪৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৮ জনে দাঁড়িয়েছে। আর ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ভাইরাসে প্রাণ হারিয়েছ।

এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলায় তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন।

প্রাণঘাতী এ মহামারিতে ইতোমধ্যে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে লাখ লাখ লোক চাকরি হারিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ