রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শীতের রেসিপি: মুখরোচক সবজি কোরমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতোমধ্যে শীতের শাক-সবজি বাজারে এসেছে। কাঁচাবাজারে গেলেই পাওয়া যাবে শীতের হরেকরকম সবজি। এসব সবজি দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু খাবার, যা পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আপনাকে রাখবে সতেজ। শীতের সবজি দিয়ে তৈরি করতে পারেন মুখরোচক সবজি কোরমা। আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন সবজি কোরমা।

যা লাগবে: ফুলকপির টুকরা দুই কাপ, শালগম এক কাপ, ওলকপি এক কাপ, আলু আধাকাপ, গাজর আধাকাপ, মটরশুঁটি আধাকাপ, ভাঁজে খোলা পেঁয়াজ আধাকাপ, বাটন মাশরুম আধাকাপ, বাঁধাকপি এক কাপ, টকদই আধাকাপ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা চার ভাগের এক কাপ, পেঁয়াজ কুচি চার ভাগের এক কাপ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, গরম মসলা গুঁড়া এক চা চামচ, কাঁচামরিচ চেরা ছয়-সাতটি, লেবুর রস এক টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, তেল-ঘি পরিমাণমতো, পোস্ত ও বাদাম বাটা ১ টেবিল চামচ করে।

যেভাবে করবেন: ফুলকপি ও আলু হালকা তেলে ভেজে নিন। শালগম, গাজর, ওলকপি আলাদা করে সিদ্ধ করে নিন। বাঁধাকপি-মটরশুঁটি ভাঁপিয়ে নিন। মাশরুম ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক তুলে নিন। কড়াইতে ঘি-তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ব্রাউন হলে গরম মসলা ছাড়া বাটা মসলা দিয়ে কষান।

দই, চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে কষানো মসলা দিয়ে অনবরত নাড়ুন। এবার সবজি, লেবুর রস ও কাঁচামরিচ ভাঁজে খোলা পেঁয়াজ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। সবজি সিদ্ধ হলে পোস্ত ও বাদাম বাটা গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে দমে রাখুন। সবজি তেলের ওপর উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ