রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউক্রেইনের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোভিড-১৯ আক্রান্ত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়। চলতি সপ্তাহের শুরুর দিকে জেলেনস্কির দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল।

সঠিকভাবে আইসোলেশনে থাকতে এবং কেউ যেন তার কাছ থেকে আক্রান্ত না হন তা নিশ্চিত করতে তিনি প্রথমে বাড়িতেই ছিলেন। পরে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে রোগীদের জন্য ভালো ব্যবস্থা আছে। তার অবস্থা গুরুতর নয়- বৃহস্পতিবার এমনটাই বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র। প্রেসিডেন্ট ছাড়াও ইউক্রেইনের অর্ধমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জেলেনস্কির শীর্ষ উপদেষ্টাও করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের সেপ্টেম্বরের শেষদিক থেকে ইউক্রেইনে সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়। অক্টোবর এবং নভেম্বরেও এই প্রবণতা অব্যাহত থাকায় দেশটির সরকার কিছু কিছু বিধিনিষেধের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সংক্রমণের লাগাম টেনে ধরতে বুধবার জেলেনস্কির মন্ত্রিসভা সপ্তাহান্তে দেশজুড়ে লকডাউনের প্রস্তাবও অনুমোদন করেছে।

ইউক্রেইনে বৃহস্পতিবার পর্যন্ত ৫ লাখ ৮৬৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ