বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

আগামী সপ্তাহ শুরু হচ্ছে ইউক্রেনের জাতীয় কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহে ইউক্রেনে বার্ষিক জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

জানা যায়, ইউক্রেনের কুরআন শিক্ষা বোর্ড সেদেশের মুসলিম ধর্ম বিষয়ক অফিসের সহযোগিতায় জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই প্রতিযোগিতা আগামী সপ্তাহে শনিবার ও রবিবার (১৪ ও ১৫ই নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভের মসজিদ ও ইসলামিক কেন্দ্রে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে ৩০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা এবং ২ পারা হেফজ। ইউক্রেনের নাগরিক, সেদেশে বসবাসকৃত বিদেশী নাগরিকগণ এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন) নাগরিকগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের করতে পারবেন।

-এটি