সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগার উদ্বোধন করলেন আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হালিশহর থানাধীন উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি এবং মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানাধীন নবনির্মিত উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি ও মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্বোধন করেন তিনি।

ড. বেনজীর আহমেদ আশা প্রকাশ করেন, নবনির্মিত এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।

এসময় উপস্থিত ছিলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহা. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মুহা. ফারুক উল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ