রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনার প্রাদুর্ভাবে পাইলট এখন ফুটপাত ব্যবসায়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রী ও চার সন্তান নিয়ে বেশ স্বচ্ছল অবস্থাতেই দিন কাটছিল তার। ভাল বেতনের চাকরির কারণে কখনো আর্থিক সমস্যায় পড়তে হয় নি তাকে। সব ওলট-পালট করে দিয়েছে কিন্তু মহামারি করোনা । এর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচল। সে সময় বাধ্য হয়েই বহু কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানগুলো। সেই সময় আজরিন মোহাম্মদ জাব্বিও চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন।

কিন্তু আশা ছাড়েননি তিনি। বেঁচে থাকার তাগিদে জীবিকা বদল করে ফেলেন। পাইলট থেকে তিনি হয়ে যান রাস্তার ধারের খাবারের দোকানের মালিক।দোকানের নাম ‘ক্যাপটেন কর্নার’।  এ ক্যাপটেন কর্নারই এখন তার জীবনের ভেলা। সারা বিশ্বে আজরিনের মতো বহু মানুষ করোনার জেরে চাকরি হারিয়েছেন। আচমকা কাজ হারিয়ে সংসার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে। অনেকে হয়তো তার মতো ঘুরে দাঁড়াতে পেরেছেন। কিংবা পারেন নি। এভাবেই হয়তো চলবে তাদের জীবন।

উল্লেখ্য করোনা মহামারি পৃথিবীময় ছড়িয়ে পড়লে বিশ্বের অধিকাংশ দেশই লকডাউন ঘোষণা করে।বর্তমানে বেশকিছু দেশ লকডাউন উঠিয়ে নিলেও কিছু দেশে রয়ে গেছে বন্ধী জীবন লকডাউন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ