রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের

ঐতিহ্য ফিরিয়ে ভাবমুর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে যুবলীগ: পরশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংগঠনের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কাজ করবে যুবলীগ। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে এ কথা বলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ২০১ সদস্য বিশিষ্ট কমিটি।

তিনি বলেন, যুবলীগ মেধাসম্পন্ন সংগঠন। রাজনৈতিক এবং সাংগঠনিক ক্ষমতাসম্পন্ন সংগঠন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন। তাই যুবলীগে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই নাই। কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই।

তিনি আরও বলেন, কোনো অনুপ্রবেশকারী ঢুকে পড়লে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে দিতে পারেন। আমাদের একটা গঠনতন্ত্র আছে। সামনে একটা কার্যপ্রণালী তৈরি করব। আমি মনে করি, অনুপ্রবেশকারী বা কোনো দুষ্কৃতিকারীর ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরও ভূমিকা রয়েছে। তারা যদি আমাদের সামনে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেন, পুলিশ প্রশাসন যদি সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা তদন্ত সাপেক্ষে এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেব।

পরশ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবে কার্যনির্বাহী কমিটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দাবি পর্যবেক্ষণ করে সাংগঠনিক সিদ্ধান্ত নেবার কথাও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ