রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন, কাদিয়ানি পণ্য বর্জনের ডাক কওমি-আলিয়া ঐক্যবদ্ধ হয়ে খতমে নবুওয়াতের বার্তা পৌঁছাতে হবে: ড. খালিদ হোসেন প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও চাকরিচ্যুতির দাবি ইসলামী যুব আন্দোলনের

অবৈধ ইহুদি বসতি নির্মাণকে সমর্থন করছে আমিরাত: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল যে অবৈধ বসতি বিস্তারের পরিকল্পনা নিয়েছে তার প্রতি সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল (রোববার) বলেন, সম্প্রতি ইহুদি বসতি নির্মাণ পরিষদের প্রধানকে আবুধাবি অভ্যর্থনা জানিয়েছে, তার সঙ্গে বৈঠক ও অর্থনৈতিক চুক্তি করেছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেলের এ খবর দিয়েছে।

ইহুদি বসতি নির্মাণ পরিষদের প্রধান হিসেবে মির দোগান প্রকাশ্যে অবৈধ বসতি বিস্তারের পক্ষে কথা বলে আসছেন। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির সঙ্গে অর্থনৈতিক চুক্তি করেছেন। এ বিষয়টিকে হামাস ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি আবুধাবির সরাসরি সমর্থন বলে মনে করছে।

এর আগে, আরব লীগের পক্ষ থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে যত প্রস্তাব পাস করা হয়েছে- এই চুক্তির মধ্যদিয়ে আমিরাত তার সবগুলো লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেন হামাসের এ মুখপাত্র।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনের বহু দেশ এবং কোম্পানি যখন ইহুদিবাদী ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছে তখন সংযুক্ত আরব আমিরাত তাদের সাথে সহযোগিতা করছে; এটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ