নানা সময় নানা ইস্যু নিয়ে মাঠে নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবার এক ইস্যুর নিচে আরেকটি ইস্যু চাপা পড়ে যায় খুব সহজে। সম্প্রতি ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননায় একটি জোরদার আন্দোলন করে দলটি। কিন্তু বিপুলসংখ্যক জনসমাগমের এই আন্দোলন সময়ের ব্যবধানে এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। নতুন করে যোগ হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর ইস্যু। এটি বেশ উত্তাপ ছড়াচ্ছে। এই ইস্যুতে যোগ হচ্ছে নতুন প্রত্যাশা। হাজারো প্রত্যাশার নতুন এই আন্দোলন সফল করতে কী পদক্ষেপ নিচ্ছে দলটি? নতুন কোনো রোডম্যাপ যোগ হচ্ছে কি এবার? এছাড়া সম্প্রতি হেফাজতে ইসলামের যে কমিটি হয়েছে এসব ব্যাপারে জানতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের মুখোমুখি হয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। তার সঙ্গে কথা বলেছেন, সাব-এডিটর কাউসার লাবীব।
আওয়ার ইসলাম: ফ্রান্স ইস্যুতে আপনাদের জোরদার একটি আন্দোলন লক্ষ করা গেছে। কিন্তু কিছুদিন হয় আপনারা এ বিষয়ে অনেকটা চুপ। এই ইস্যুর আন্দোলন কী এখানেই শেষ?
গাজী আতাউর রহমান: আপাতত এ বিষয়ে সামনে আমাদের কোনো কর্মসূচি নেই। আসলে আমাদের আন্দোলন তো ফ্রান্স সরকারকে হটানোর জন্য না। আমরা আন্দোলন করেছি ইমানের তাগিদে। আমাদের যতুটুকু সামর্থ্য ছিল ততটুকু করেছি। এরচেয়ে বেশি আর আমাদের কী-ইবা করার আছে।
আওয়ার ইসলাম: সময়ের প্রয়োজনে শুরু হওয়া আন্দোলনগুলো নির্দিষ্ট একটি সময় যাওয়ার পর ঝিমিয়ে পড়ে। কিংবা একটি ইস্যু আরেকটি ইস্যুকে ঢেকে দেয়। এর কারণ কী?
গাজী আতাউর রহমান: বিষয়টাই তো এরকম। সময় যাবে নতুন ইস্যু আসবে নতুন আন্দোলন হবে। আমাদের হাতে তো এই ক্ষমতা নেই যে, আমরা ঘটে যাওয়া অপরাধের বিচার করবো। যাদের হাতে ক্ষমতা আছে, দেখা যায় তারাই এসব অপরাধের পৃষ্ঠপোষকতা করছে। তারাই অপরাধীদের আশ্রয় দিচ্ছে। এমন প্রেক্ষাপটে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না। কিন্তু ইস্যু পরিবর্তনের এই স্রোতে তো অনেক অপরাধই ঢাকা পড়ে যায়। ছাড়া পায় অপরাধী। বাংলাদেশে কেউ অপরাধ করলে, তার জন্য তাৎক্ষণিক বিচার ব্যবস্থা নেই বললেই চলে। ‘এ কোর্ট থেকে ওই কোর্ট’ করে করে দেখা যায় দশ পনের বছর পার করাও সম্ভব। এ অবস্থায় এমন তো à¦