রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

পরে রাত ১ টার দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ৪০ থেকে ৬০টি ঘর পুড়ে যায়।

ঘটনাস্থলে রাত ১ টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

তার ধারণা ভস্মীভূত ঘরের সংখ্যা ৪০ থেকে ৬০টির মধ্যে সীমাবদ্ধ থাকার কথা।

জিল্লুর রহমান আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১ টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে তাদের বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তিবাসী, সাধারণ জনগণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবী দল অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ