রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী মেনে নিতে সরকারের প্রতি আহ্বান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে অবস্থারত ইবতেদায়ী শিক্ষকদের সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে পীর সাহেব বলেন, তিন যুগ ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা কেউ বিনা বেতন আবার কেউ সামান্য বেতনে শিক্ষাসেবা অব্যাহত রেখেছে। বারবার সরকার পরিবর্তন হয়েছে কিন্তু অসহায় শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। আজ শিক্ষকরা রাজপথে নেমে এসেছে।

শীতের রাত উপেক্ষা করে টানা কয়েকদিন যাবৎ জাতীয় প্রেসক্লাব চত্ত¡রে হাজার হাজার সুবিধাবঞ্চিত শিক্ষক তাদের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে অবস্থান ধর্মঘট পালন করছে। শিক্ষকদের এই যৌক্তিক দাবী অবশ্যই মেনে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, শিক্ষকরা বাধ্যহয়েই রাজপথে নেমে এসেছে। তাদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষকদের স্বসম্মানে ঘরে ফিরতে সাহায্য করুন।

পীর সাহেব চরমোনাই বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে চলমান অবস্থান ধর্মঘটের প্রতি একাত্ততা ঘোষণা করে বলেন, শিক্ষকরা জাতির সম্পদ। তাদের স্নেহ-মমতায় শিক্ষার্থীরা আদর্শবান হিসেব গড়ে উঠে। শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন না করলে জাতির উন্নয়ন সম্ভব নয়। অতএব শিক্ষকদের যৌক্তিক দাবীসমূহ মেনে নেয়া বুদ্ধিমানের কাজ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ