রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ সৌদি আরবের বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ নবীজিকে অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান চেয়ে আইন পাস করার দাবি

এবার মিরপুরের বস্তিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের কালসীর বি' ব্লক বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কীভাবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের সার্চ টিম কোথাও কেউ হতাহত আছে কিনা তা দেখছে।

খুব অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি বস্তিতে আগুনের ঘটনা ঘটল। এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এখন আগুনের সিজন, আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি।

তিনি জানান, এখানে বস্তি আছে। বস্তির ছোট ছোট ঘরে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যাটারির ফ্যাক্টরি থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা তদন্ত কমিটি গঠন করে এ ব্যাপারে জানাতে পারব। বস্তি এলাকায় অনেক ধরণের অসতর্কতা দেখা যায়। আমরা এখনো হতাহতের খবর পাইনি। আগুন আর বাড়বে না। একটু সময় লাগবে।

কালসীর বস্তিতে আগুনের ঘটনায় অন্তত ৫০ থেকে ৬০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, একই বস্তিতে ২০১৯ সালের গত ২৬ ডিসেম্বরে রাত ১২ টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই আগুনে বস্তির শতাধিক ঘর ভস্মীভূত হয়েছিল। বস্তির পাশে একটি ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো। বস্তির বাসিন্দারা তখন জানিয়েছিলো, ষড়যন্ত্র করে তাদের বস্তিতে আগুন দেওয়া হয়েছিলো সে সময়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ