বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান

কেন্দ্রের নির্দেশে মাওলানা মামুনুল হককে বাধা দেবে না চট্টগ্রাম ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কের জের ধরে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম ছাত্রলীগ। কেন্দ্রের নির্দেশেই সেই অবস্থান থেকে সরে আসতে হচ্ছে চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকর্মীদের। গতকাল দুপুরে নেওয়া অবস্থান থেকে রাতেই পিছু হটতে হল সরকারি দলের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনকে।

সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ পর্যায় থেকে মহানগর ও জেলা ইউনিটের নেতাদের সব কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের যাত্রাপথে কোনোরকম বিঘ্ন না ঘটানোর নির্দেশনাও দেওয়া হয়েছে কড়াভাবে।

সূত্র বলছে, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশই পালন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতারা। সন্ধ্যায় নেতাদের ডেকে সরকারের উচ্চপর্যায় থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও মাহফিল ঠেকানোর যে কোনো চেষ্টা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম নগর ছাত্রলীগের একজন শীর্ষ নেতা চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই নেতা বলেন, ‘আমরা তিনটি ইউনিট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে অবস্থান নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমাদের সংগঠনের শীর্ষ পর্যায় থেকে সব রকমের কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে। আপাতত আমরা সেটাই করবো।’

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে মাওলানা মামুনুল হককে যে কোনো মূল্যে চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না এমন ঘোষণা দিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী পার্বতী হাই স্কুল মাঠে আল আমিন সংস্থা আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে মাওলানা মামুনুল হকের। আকাশপথে চট্টগ্রাম এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে করে হাটহাজারী যাবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ