রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

দিন দুপুরে মায়ের পাশ থেকে ১৫ দিনের নবজাতক চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে দিনদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় ১৫ দিনের নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, চুরি হওয়া শিশুর নাম সোহান হোসেন সে ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফতেমা দম্পত্তির ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ঘটনা জানার পরই প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত সাড়ে ১০টা নাগাদ চুরি হওয়া শিশুটির কোন হদিস করা যাইনি।

তিনি আরও বলেন, নবজাতকের মা ফাতেমা খাতুন দুপুরে অত্যাধিক ক্লান্তিতে ঘরের বারান্দায় মশারির নীচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠে দেখেন তাঁর ছেলে পাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ