বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কাবা ঘরকে স্ট্যাচু বলে বিভ্রান্তি ছড়াচ্ছে জিয়াউল হাসান: বিশিষ্ট ৩ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সরকার ও ইসলামপন্থীরা মুখোমুখি অবস্থানে।ভাস্কর্য নির্মাণ বন্ধ করার দাবিতে ইসলামপন্থীরা ইতিমধ্যে বেশ কয়েকটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

অপরদিকে সরকারদলীয় কয়েকজন উচ্চপদস্থ নেতা বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ কাজে যারা বাধা দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পরিষ্কার করে বলতে চাচ্ছে, ভাস্কর্য ও মূর্তি এক জিনিস নয়। সৌদি আরবসহ বিশ্বের ইসলামিক কিছু রাষ্ট্রের দৃষ্টান্ত তুলে ধরে ভাস্কর্যের বৈধতা প্রমাণের চেষ্টা চালাচ্ছেন তারা।

এই পরিস্থিতিতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বিষয়টি তোলা হয়। সেখানে মাওলানা জিয়াউল হাসান নামের এক ব্যক্তি বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ নিয়ে আলোচনা করতে গিয়ে মুসলমানদের কেবলা তথা আল্লাহর ঘর কাবা ও হাজারে আসওয়াদকে ভাস্কর্য বলে মন্তব্য করেছেন।

তার এই বক্তব্যকে দেশের আলেমসমাজ বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন। তার এ বক্তব্যের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা।

এ বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা হয়েছে দেশের প্রবীণ আলেম ও শীর্ষ মুফতি মিজানুর রহমান সাঈদের সঙ্গে।

তিনি বলেন, ভাস্কর্য শব্দটি বাংলা। যার আরবি অনুবাদ تمثال। অর্থাৎ দৃশ্যমান কোনো বস্তু বা প্রাণের অনুরূপ তৈরি করাকে ভাস্কর্য বলা হয়। ‌এবং সেই অনুরূপ বস্তুকে যদি উপাসনা করা হয়, তখন সেটাকে বলে দেব-দেবী অথবা মূর্তি।

কাবা শরীফ ও হাজরে আসওয়াদ দুটি বস্তু প্রকৃত জিনিস। কোন জিনিসের অনুরূপ নয়। কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেন ফেরেশতারা। ক্রমান্বয়ে আদম আ. ও হযরত ইব্রাহিম আ.। সুতরাং এটি মূল বস্তু; যা কোন জিনিসের অনুরূপ বা সাদৃশ্য নয়।

অন্যদিকে হাজরে আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামীন জান্নাত থেকে পাঠিয়েছেন। এ পাথরটি অন্য কোন পাথরের সাদৃশ্য বস্তু নয়।

সুতরাং যে ব্যক্তি এমন মন্তব্য করেছে সে নিছক গণ্ডমূর্খ; যদি অজ্ঞাতসারে করে থাকে। যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে সে এধরনের মন্তব্য করে, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে।

আস সুন্নাহ ফাউà¦