রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

‘করোনাকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

রোববার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তর কক্ষে সম্প্রতি গ্রেড-১ পদে পদোন্নতিপ্রাপ্ত মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে এবং গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের একজন পরিচালকের হাতে পদোন্নতির প্রজ্ঞাপন তুলে দেয়া শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, করোনাকালে আমাদের কর্মকাণ্ড বন্ধ রাখলে রাষ্ট্রব্যবস্থা স্থবির হয়ে যাবে। দেশ অচল হয়ে যাবে। উন্নয়ন ব্যাহত হবে। মানুষের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সেজন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার অধীন সহকর্মী হিসেবে আমরা সকলে মিলে কাজ করছি। দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষা করতে হলে, অর্থনীতির চাকাকে সচল রাখতে হলে, রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত রাখতে হলে কাজ করার কোন বিকল্প নেই।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, গ্রেড উন্নয়নের মাধ্যমে দাপ্তরিক সম্মান বৃদ্ধির সাথে সাথে কাজের গতি আরো বাড়াতে হবে। কাজের ভেতর নিষ্ঠা ও দায়িত্বশীলতা আরো বাড়াতে হবে। সততাকে আরো বেশি সামনে নিয়ে আসতে হবে। দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ কাজ মনিটর করা, সংগঠিত করা ও ব্যবস্থাপনা করতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরও যোগ করেন, দাপ্তরিক সকল কাজে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। দাপ্তরিক শিষ্টাচার, পরিমিতিবোধ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ