রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সহায়তা দেবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেয়ার কথা জানিয়েছে চীন। এর অংশ হিসেবে বাংলাদেশকে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী উপহার দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এক বার্তায় চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে কোভিড-১৯ এর মহামারির সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে চীন। এর অংশ হিসেবে শিগগিরই চীনের ইউনান প্রদেশ থেকে উচ্চ প্রবাহের ৬টি হিউমিডিফায়ার ঢাকায় এসে পৌঁছাবে। সেইসঙ্গে বাংলাদেশকে খুব শিগগিরই বিপুল সংখ্যক সার্জিক্যাল মাস্ক দেবে বেইজিং।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার মহামারি শুরুর পর থেকেই বাংলাদেশকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়ে আসছে চীন। এ ছাড়া কয়েক দফায় সার্জিক্যাল মাস্ক, পিপিই, ইনফ্রারেড থার্মোমিটার, টেস্ট কিট ইত্যাদি উপহার দিয়েছে দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ