বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ফিলিস্তিনে আবিস্কার হলো হযরত ঈসা আ. বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়িটি ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় নাসেরাহ এলাকায় অবস্থিত। বেথলেহম এবং জেরুসালেমের পর এটি তৃতীয় শহর সেখানে হযরত ঈসা আ. তার জীবন অতিবাহিত করেছেন। বাইবেলের ভাষ্য অনুযায়ী, হযরত ঈসা আ. এর শৈশব এবং কৈশোরকাল এসকল শহরে অতিবাহিত করেন।

প্রত্নতাত্ত্বিকেরা দাবি করেছেন, তারা এমন একটি বাড়ির সন্ধান পেয়েছেন যেখানে হযরত ঈসা আ. তার শৈশব কাটিয়েছেন।

১৮৮০ দশকে বাড়িটি প্রথম নাসেরাইট খ্রিস্টান নানদের দ্বারা আবিষ্কার করা হয়েছিল এবং ১৯৩০ দশকে বাইবেলের পণ্ডিত ভিক্টর গেরিন বলেন নাসেরাহ শহরে ১৮৮৮ সালেও গবেষণার জন্য খননকাজ অব্যাহত ছিল। সেই সময়, নানরা হযরত ঈসা (আ.)এর সেখানে বসবাস করার কোন প্রমাণ খুঁজে পায়নি, তবে এখন একজন প্রত্নতাত্ত্বিক নিশ্চিত হয়েছেন যে. এটিই হযরত ঈসা (আ.)এর বাড়ি।

লন্ডনের ইউনিভার্সিটি অব রিডিংয়ের প্রফেসর “কেন ডার্ক” ২০০৬ সালে প্রথম এই অঞ্চলের অন্বেষণ শুরু করেন এবং ২০১৫ সালে তিনি নিশ্চিত হন যে, এই বাড়িটিতেই হযরত ঈসা (আ.) তাঁর শৈশবকাল কাটিয়েছেন। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানীদের প্রমাণ করতে দিয়েছেন যে এই বাড়িটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নির্মিত হয়েছিল।

অধ্যাপক ডার্ক বিশ্বাস করেন যে, সংগৃহীত তথ্য ও প্রমাণ দ্বার এটাই বিদ্যমান যে তার অনুমান সঠিক হয়েছে।

বাইবেলে এমনকি তার অনুমানের বৈধতার প্রমাণ রয়েছে। এই প্রত্নতাত্ত্বিকের মতে, বাড়িটি দক্ষ ও পেশাদার রাজমিস্ত্রি দ্বারা নির্মাণ করা হয়েছে। ইকনা

-এটি